নিয়মাবলি (Terms & Conditions)
১. শেখার জন্য, শেয়ারের জন্য নয়
আমাদের সব কোর্স, ভিডিও, ফাইল বা কনটেন্ট শুধুমাত্র আপনার ব্যক্তিগত শেখার জন্য। এগুলো অন্য কারো সাথে শেয়ার, কপি বা বিক্রি করা একদমই নিষেধ।
২. আপনার একাউন্ট, আপনার দায়িত্ব
যদি আপনি একাউন্ট খুলেন, তাহলে আপনার ইউজারনেম ও পাসওয়ার্ড গোপন রাখা আপনার দায়িত্ব। কেউ যদি আপনার একাউন্ট দিয়ে কিছু করে – সেটার দায়ভার আপনার।
৩. কনটেন্ট আমাদের সম্পদ
আমাদের সব কোর্স, ভিডিও, পিডিএফ বা কনটেন্টের উপরে সম্পূর্ণ মালিকানা আমাদের। অনুমতি ছাড়া কোথাও ব্যবহার করা যাবে না।
৪. যেকোনো সময় পরিবর্তন হতে পারে
কোর্সের বিষয়বস্তু, সময়সূচি বা মূল্য আমরা সময় অনুযায়ী পরিবর্তন করতে পারি। তবে আগে থেকেই জানিয়ে দেওয়া হবে যেন আপনি প্রস্তুত থাকেন।
৫. ভালো উদ্দেশ্যে ব্যবহার করুন
আমাদের ওয়েবসাইট কেবল শিক্ষা ও উন্নতির জন্য। কোনো অবৈধ বা ক্ষতিকর কাজের জন্য ব্যবহার করলে একাউন্ট বাতিল করা হতে পারে।

রিফান্ড পলিসি
আমরা চাই, আপনার সিদ্ধান্ত হোক নিখুঁত!
আমরা জানি, শেখার সিদ্ধান্ত নেওয়া ছোট বিষয় না।
তাই এনরোল করার আগে আমরা বলবো – একটু সময় নিয়ে দেখে শুনে সিদ্ধান্ত নিন।
আমাদের কোর্সের কারিকুলাম, ভিডিও, সুবিধা–সবকিছু খোলাখুলি দেওয়া আছে। চাইলে ঘুরে দেখুন, তারপরেই যুক্ত হোন।
একবার এনরোল = চূড়ান্ত সিদ্ধান্ত
আমরা চাই কেউ যেন এনরোল করার পর বলেন না –
“ওয়েবসাইটটা ঠিকভাবে দেখিনি।”
“কোর্সটা চোখ এড়িয়ে গেছে।”
“ভুল করে এনরোল হয়ে গেছে।”
এই ধরণের অবস্থায় আমরা রিফান্ড দিতে পারবো না। কারণ, আমরা বিশ্বাস করি – সিদ্ধান্তটা হোক আগে, আফসোস নয় পরে।
প্রতিটি কোর্সের তথ্য আপনার হাতের মুঠোয়
আমাদের প্রতিটি কোর্সে ঠিক কী কী থাকছে, কত সময়ের কোর্স, কাদের জন্য – এসব বিষয় একেবারে স্পষ্টভাবে লেখা আছে।
আপনার একবার চোখ বুলিয়ে নিলেই বুঝে যাবেন, এটা আপনার জন্য পারফেক্ট কিনা।
আমাদের লক্ষ্য একটাই – আপনি যেন শেখার প্রতিটি মুহূর্ত উপভোগ করেন
আমরা চাচ্ছি, আপনি যেখান থেকে শুরু করেন না কেন, আপনার শেখার যাত্রা হোক Smooth, Clear আর আনন্দদায়ক।
আর সেই অভিজ্ঞতা শুরু হোক একদম সচেতন সিদ্ধান্ত দিয়ে।
তাই রিফান্ড নেই, কিন্তু সহানুভূতি সবসময় আছে!
আপনি এনরোল করার আগে যেকোনো প্রশ্ন থাকলে, আমরা পাশে আছি।
Support Team-এ মেসেজ করুন,কথা বলুন – সিদ্ধান্তটা নিখুঁত হোক, তবেই শুরু হোক শেখা।